আদালত

ভবন ঝুঁকি: মৌচাক মার্কেট বন্ধের নির্দেশ

মৌচাক মার্কেট
মৌচাক মার্কেট

ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর মৌচাক মার্কেটের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

বুয়েটের সুপারিশের প্রেক্ষিতে গত ২ মে রাজউক মৌচাক মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়— যাতে ঝুঁকির কথা জানিয়ে দোকান খালি করে ভবনটি সংস্কার করতে বলা হয়।

বুয়েটের প্রতিবেদনে বলা হয়, সংস্কার করা বা বিল্ডিং কোড অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সক্ষমতা সনদ না পাওয়া পর্যন্ত এসব দোকান বন্ধ রাখতে হবে।

পরে আদালত গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং রাজউক কর্তৃপক্ষকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে ভবন মালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে এ রিট আবেদন করেন।

তার পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন্; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ