গাজীপুরে কাপাসিয়ায় মুক্তিপনের দাবিতে স্কুল ছাত্র গিয়াস উদ্দিনকে অপহরণ ও হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ নং এর বিচারক মো. ফজলে এলাহি ভূঁঞা এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালদৈ গ্রামের আতাউর রহমান, আলম হোসেন উপস্থিত ছিলেন। অপর আসামী মো. ইউসুফ পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বরে গাজীপুরের কাপাসিয়ার সালদৈ গ্রামের রিজ বাড়ী থেকে গিয়াস উদ্দিনকে অপগরণ করে আসামীরা।
পরে তারা ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। এ বিষয়ে নিহতের পিতা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধারের পর হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: