উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগাম জামিন আবেদন নাকচ করেছে হাইকোর্ট।
রোববার উচ্চ আদালতে হাজির হয়ে মোস্তাফিজুর রহমান আগাম জামিনের আবেদন করলে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
একই সঙ্গে আগামি ২০ জুনের মধ্যে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছে আদালত। পছন্দ অনুযায়ী প্রিজাইডিং অফিসার নিয়োগ না দেয়ায় গত ১ জুন বাঁশখালীর ইউএনও'র কার্যালয়ে ডেকে নিয়ে উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধর করেন মোস্তাফিজুর রহমান ও তার লোকজন।
ওই ঘটনার পরপরই নির্বাচন কমিশন মামলা দায়েরের নির্দেশ দিলে ৩ জুন মোস্তাফিজুর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: