আদালত

অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতা রনির জামিন

রনি
রনি

ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটকেন্দ্র থেকে গ্রেপ্তার চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অস্ত্র আইনের মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেয়।

অস্ত্র আইনের মামলায় নিম্ন আদালতে রনির জামিন আবেদন নাকচ হয়ে যায়। এরপর গতকাল (রোববার) তার পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।

রনির আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, হাইকোর্ট রনির ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। সেইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল দিয়েছে।

গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের ভোটকেন্দ্রের বাইরে থেকে সিলসহ রনিকে আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালত দুই বছর কারাদণ্ড দেয়। ওই সময় তার কাছে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি পাওয়ার কথা জানিয়ে অস্ত্র আইনেও তার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ