আদালত

নিত্যরঞ্জন হত্যা: শিবির নেতা আরিফুল ৫ দিনের রিমান্ডে

নিত্যরঞ্জন
নিত্যরঞ্জন

পাবনার হেমায়েতপুরে শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিবির নেতা আরিফুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার সকালে শিবির নেতা আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাবনা ১ নম্বর আমলী আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তার ১০ দিনের রিমান্ডের আবেদন করে পরে আদালতের বিচারক মো. নাজিমুদৌলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার নিত্যরঞ্জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বলেন, শনিবার রাত ১১টার দিকে চর ঘোষপুর থেকে আরিফুল ইসলাম নামে ৩০ বছরের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, আরিফুল শহরের চর ঘোষপুর এলাকার আবুল কাশেমের ছেলে— ওই এলাকার ইসার শিল্পী মসজিদের ইমাম তিনি।

শুক্রবার রাতে সদর থানায় সেবাশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন।

এদিকে, সেবক হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। এ তথ্য নিশ্চিত করেছে সাইট ইন্টিলিজেন্স।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার ভোরে মন্দিরের কাজ শেষ করে নিত্যরঞ্জন রাস্তায় হাঁটতে বের হন। তখন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।

নিহত নিত্যরঞ্জন পাণ্ডে (৬০) সৎসঙ্গ আশ্রম নামে পরিচিত ওই সেবাশ্রমে কাজ করে আসছিলেন দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে। অন্য দিনের মত শুক্রবারও প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত হন তিনি।

হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশ জানিয়েছে, নিত্যরঞ্জনকে পেছন থেকে ঘাড়ে কোপ দেয়া হয়। ঘাড়ে ও মাথায় এমনভাবে কোপানো হয়েছে যে দেখে মনে হয় খুনিরা তার মাথা বিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছিল।

এদিকে, পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে এ হত্যাকাণ্ডের মিল রয়েছে— একই গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

গত ৭ জুন ঝিনাইদহে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, ৫ জুন নাটোরে খ্রিস্টান দোকানি সুনীল গোমেজ এবং একই দিনে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার সঙ্গে অনেক মিল রয়েছে খুনের ওই ধরনে।

সেবাশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ জানান, নিত্যরঞ্জনের বাড়ি গোপালগঞ্জ জেলার আরুয়াপাড়ার কংশুর গ্রামে। তার বাবার নাম রসিকলাল পাণ্ডে। গত ৩৫ বছর ধরে এ আশ্রমে আশ্রিত থেকে ধর্ম সেবা দিয়ে আসছিলেন নিত্যরঞ্জন। ডায়াবেটিস ছিল বলে প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। শুক্রবারও হাঁটতে বেরিয়ে খুন হন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ