গাজীপুরে কলেজছাত্র মাসুদ রানা হত্যা মামলায় দুই যুবকের প্রত্যেকের দশ হাজার টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো: কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মো. রিয়াজ উদ্দিন ও মো. অমিত হাসান।
গত বছরের ২৬ সেপ্টেম্বর তাস খেলাকে কেন্দ্র করে কালিয়াকৈর ডিগ্রী কলেজের ছাত্র মাসুদ রানাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: