আদালত

আত্মসমর্পণ করে জামিন পেলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর

মোস্তাফিজুর রহমান চৌধুরী
মোস্তাফিজুর রহমান চৌধুরী

উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় বিচারিক আদালতে হস্পতিবার আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

সাংসদের আইনজীবী আবুল হাশেম বলেন, উচ্চ আদালতের নির্দেশানুসারে তিনি আত্মসমর্পণ করেন পরে তার পক্ষে করা জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।

তিনি আরো বলেন, এ মামলার অন্য দুই আসামি হলেন: উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম ও স্থানীয় ওলামা লীগ নেতা মাওলানা আখতার। তারাও জামিন পেয়েছেন।

গত ১২ জুন সাংসদ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে ২০ জুনের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসর্মপনের নির্দেশ দেয়।

গত ৩ জুন বাঁশখালী থানায় সাংসদ মুস্তাফিজের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম মামলা দায়ের করেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দমত কর্মকর্তা ‘নিয়োগ না দেয়ায়’ ১ জুন ওই সাংসদ ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ