নাটোরের বনপাড়ায় খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় গ্রেপ্তার মনোয়ারা বেগম মনিকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর পৌঁণে একটার দিকে নাটোরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুল আল আমিন এ আদেশ দিয়েছেন।
গত সোমবার তাকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ১১ জুন রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৫ জুন গির্জায় প্রার্থনা শেষে নিজের দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা সুনীল গোমেজকে গলাকেটে হত্যা করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: