গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রী হত্যা মামলায় এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রোববার সকালে গাজীপুর জেলা ও জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।
এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি বিক্রম সরকার আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণী থেকে জানা যায়, নিহত কবিতা মনি দাস কালিয়াকৈর বিজয় স্বরণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্যক্ত করতো বিক্রম। কবিতার বাবা
এ বিষয়ে বিক্রমের পরিবারের কাছে অভিযোগও করেছিলেন। এতে বিক্রম ক্ষিপ্ত হয়ে গত বছর ১৩ অক্টোবর স্কুল গেটের সামনে কবিতাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কবিতাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
এদিকে, বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।