ইসরায়েলের রাজনীতিবিদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে চেক প্রতারণার ৮টি মামলায় আদালতে পাঠানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর উপস্থিতিতে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবতী বলেন, পূবালী ব্যাংক চট্টগ্রাম সিডিও করপোরেট শাখার ৩৬ কোটি ৮ লাখ টাকার মোট ৮টি চেক প্রতারণার পৃথক পৃথকভাবে ৮টি মামলায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে।
ব্যাংকটির এজিএম ইয়াহিয়া বাদী হয়ে মামলাগুলো করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: