মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
সোমবার দুপুরের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তাকে কনডেম সেলে রাখা হয়।
২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ৮ মার্চ আপিলের রায়েও সেই সাজা বহাল থাকে। গতকাল রোববার আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন মীর কাসেমের আইনজীবীরা।
এ আবেদন খারিজ হলে ৭ দিনের মধ্যে এ মানবতাবিরোধী অপরাধী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। রাষ্ট্রপতি ক্ষমা না করলে সরকার যে কোনো দিন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: