আদালত

মশাল প্রতীকের রিভিউ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মশাল প্রতীক বরাদ্দ বিষয়ে রিভিউ’র সিদ্ধান্ত আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার সকালে এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদউল্লাহর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ প্রধান নির্বাচন কমিশনারকে রিভিউ আবেদন নিষ্পত্তির এ নির্দেশ দেয়।

গত ২৮ এপ্রিল জাসদের মশাল প্রতীক হাসানুল হক ইনু ও শিরিন আক্তারের নেতৃত্বাধীন অংশকে বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। পরবর্তীতে নির্বাচনে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করে দলটির অপর অংশ।

তবে দেড় মাসেও ওই রিভিউ পিটিশন নিষ্পত্তি না করায় নির্বাচনের কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন জাসদের অপর অংশের নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ