গাজীপুর বারের শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ জামান সোহেলকে (২৮) হত্যার দায়ে পাঁচ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার গাজীপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হল: গাজীপুরের দক্ষিণ ছায়াবীথি এলাকার আমেনা বেগম, মো. সজল ও বাপ্পী, মো. বাদল ও মো. তিথি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামিদের প্রত্যেককে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আসামিদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পী পলাতক।
গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দুই আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন। বাকি তিন আসামি পলাতক রয়েছে।
উল্লেখ, গাজীপুরে ২০০৮ সালে শিক্ষানবিশ আইনজীবী মো. ফিরোজ জামান সোহেল হত্যা করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: