আদালত

ট্যানারি মালিকদের জড়িমানা ১৭ জুলাই পর্যন্ত স্থগিত

হাইকোর্ট
হাইকোর্ট

রাজধানীর হাজারীবাগ থেকে সরে না যাওয়া ১৫৪টি ট্যানারির মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা দেয়ার হাইকোর্টের নির্দেশ ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত।

মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।

তিন বছর আগেই এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সব ট্যানারি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে এ বছরের শুরুর দিকে নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের তালিকা চায় আদালত।

এই নির্দেশের ভিত্তিতে ১৫৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠানের তালিকা দেয়া হয় আদালতের কাছে। এর মধ্যে ১টি প্রতিষ্ঠান সম্প্রতি সাভারে গেলেও বাকি ১৫৪টি প্রতিষ্ঠান এখনো হাজারীবাগ এলাকায় রয়ে যায়।

আদালতের নির্দেশ অমান্য করার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৬ জুন এই ১৫৪টি ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছিল।

দীর্ঘদিন ধরে ওই আদেশ বাস্তবায়িত না হওয়ায় অন্য এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প অন্যত্র সরিয়ে নিতে ২০০৯ সালের ২৩ জুন হাইকোর্ট আবারো নির্দেশ দেয়।

সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতের পরে ওই সময় সীমা কয়েক দফা বাড়িয়ে ২০১১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়।

এ মামলার পরিপ্রেক্ষিতে, ২০১৪ সালের ১৫ এপ্রিল আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। পরে গত বছরের ২১ এপ্রিল আদালতের তলবে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন শিল্প সচিব। এর মধ্যে চলতি বছরের ১৩ এপ্রিল রাজধানীর হাজারীবাগে এখনও যেসব ট্যানারি ব্যবসা পরিচালনা করছে তাদের তালিকা চেয়েছিলো হাইকোর্ট।

আদালতের এ আদেশ অনুসারে শিল্প সচিবের পক্ষে আইনজীবী রইসউদ্দিন ১৫৫টি ট্যানারির তালিকা হস্তান্তর করেন। এর মধ্যে মাত্র একটি ট্যানারি স্থানান্তর হয়। এরপর আদালত জরিমানার আদেশ দিয়ে সরকারি কোষাগারে টাকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ