রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১০ বছরের আগে চাল ভর্তি ট্রাকে ডাকাতি ও জোড়া খুনের ঘটনার মামলায় ১০ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রংপুরের জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবাদুল মালেক সাংবাদিকদের বলেন, রায় ঘোষণার সময় ৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন আর বাকিরা পলাতক রয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ মার্চ ঠাকুরগাঁও থেকে ২০২ বস্তা চাল নিয়ে রংপুর আসার পথে তারাগঞ্জ উপজেলার বরাতি ব্রিজ এলাকায় একদল ডাকাত ব্যারিকেড দিয়ে ডাকাতি করে। এরপর ডাকাতরা ট্রাক চালক পরেশচন্দ্র, হেলপার সন্তোষ কুমারকে হাতপা বেঁধে রাস্তায় ফেলে দিয়ে ট্রাক চালিয়ে নিয়ে যায়।
এ সময় ট্রাকচালক পরেশচন্দ্র ও ভ্যানচালক পরেশ মারা যায়। আহত হন হেলপার সন্তোষ। ওই রাতে হেলপার মামলা করেন বদরগঞ্জ থানায়। আসামি করা হয় ১০ জনকে।