মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের জাতীয় পার্টির সাবেক এমপি এম এ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
সোমবার রাজধানীর ধানমণ্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আবদুল হান্নান খান এক সংবাদ সম্মেলনে বলেন, আজই এ প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়া হবে।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, লাশ গুম, অপহরণ, অগ্নিসংযোগসহ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
এম এ হান্নান ছাড়াও আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হল- মো. রফিক সাজ্জাদ, মো. ফখরুজ্জামান, মো. আবদুস সাত্তার,ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ, খন্দকার গোলাম রাব্বানি, মিজানুর রহমান ও হরমুজ আলী। তাদের মধ্যে পাঁচ জন কারাগার রয়েছেন বাকিরা পলাতক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: