রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিওকে হত্যা মামলায় সন্দেহভাজন আট জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
এক সপ্তাহ আগে আদালতে অভিযোগপত্র দেয়া হলেও রোববার রাতে রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, গত ৩ জুলাই জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
আসামিরা হলো: জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাদ্দাম হোসেন, আহসান উল্লাহ আনসারী, নজরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন।
উল্লেখ, ২০১৫ সালের ৩ অক্টোবর জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: