জঙ্গি অর্থায়নে জড়িত থাকার দায়ে সিঙ্গাপুরে চার বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
এ চার বাংলাদেশি হলো: রহমান মিজানুর, মিয়া রুবেল, জাবাদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর, এবং সোহেল হাওলাদার ইসমাইল হাওলাদার।
মঙ্গলবার আদালতের বরাত দিয়ে সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।
স্ট্রেইটস টাইমস জানিয়েছে, এ দলের প্রধান ছিলেন মিজানুর রহমান । লিয়াকত আলী মামুনের অবস্থান ছিল দ্বিতীয়। সে সময় তহবিল গঠনের জন্য ওই ছয়জন ৫০ থেকে ৫০০ ডলার পর্যন্ত চাঁদা দিয়েছেন বলেও আদালতের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়।
এদের মধ্যে প্রধান অভিযুক্ত রহমান মিজানুরকে ৬০ মাসের কারাদণ্ড, রুবেল ও কায়সারকে ৩০ মাস করে এবং সোহেলকে ২৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বাংলাদেশে জঙ্গিদের অর্থ সরবরাহ ও তাদের জন্য অর্থ জোগাড় করার অভিযোগে চলতি বছরের এপ্রিলে ওই ৪ জনসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
সিঙ্গাপুরের মেরিন ও নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করা এসব ব্যাক্তিরা নিজেদের ইসলামিক স্টেট ইন বাংলাদেশের সদস্য বলে জানিয়েছে।
দেশে ফিরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বাংলাদেশ সরকারের পতন ঘটানোর পরিকল্পনা ছিল বলে তারা সে সময় জানান।