আদালত

আহসান উল্লাহ মাস্টার হত্যা: ১১ আসামির খালাসে স্থগিতাদেশ বাড়ল

আহসান উল্লাহ মাস্টার
আহসান উল্লাহ মাস্টার

গাজীপুরে আওয়ামী লীগের সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নিম্ম আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের স্থগিতাদেশ রোববার পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিহনা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শুরুর পর এ আদেশ দিয়েছে।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম— আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

আগামী রোববার বিষয়টি আপিল বিভাগে আবারো শুনানি হওয়া কথা রয়েছে।

গত ২১ জুন আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নিম্ম আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

পাশাপাশি ওই আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির জন্য ১৪ জুলাই দিন ঠিক করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী বলেন, চেম্বার আদালত ১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করছে এর ফলে কারাগারে আটক আসামিরা এখনই মুক্তি পাচ্ছে না।

আসামিরা হলেন- ফয়সাল (পলাতক), রনি মিয়া ওরফে রনি ফকির (ফকির), খোকন (পলাতক), আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, লোকমান হোসেন ওরফে বুলু, দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর ও মনির।

উল্লেখ, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া ঊচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। ২০০৫ সালের ১৬ এপ্রিল নিম্ন আদালতের এক রায়ে আহসান উল্লাহ হত্যা মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড, ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে খালাস দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ