আদালত

জুলাইতে নির্ধারিত হবে মীর কাসেমের চূড়ান্ত পরিণতি

মীর কাসেম
মীর কাসেম

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার মীর কাসেমের চূড়ান্ত পরিণতি নির্ধারিত হতে পারে জুলাই এর শেষ সপ্তাহেই। রিভিউ আবেদনে এই যুদ্ধাপরাধীর সাজা বহাল থাকলে মানবতাবিরোধী অপরাধের দায়ে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ হবে।

এই যুদ্ধাপরাধীর মামলার আপিল শুনানি চলার সময় দায়সারাভাবে কাজ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউসন টিমের ওপর অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

প্রধান বিচারপতির এ মন্তব্যের পর ন্যায় বিচারের স্বার্থে তাকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার পুনঃশুনানির দাবি ওঠে বিভিন্ন মহলে। তবে, ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড বহাল রেখেই চলতি বছরের ৮ মার্চ সংক্ষিপ্ত রায় দেয় আপিল বিভাগ।

গত ৬ জুন এই যুদ্ধাপরাধীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১৯ জুন রিভিউ আবেদন করলে ২৫ জুলাই রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে।

ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে ৭ দিনের মধ্যে এই মানবতাবিরোধী অপরাধী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। আর রাষ্ট্রপতি ক্ষমা না করলে সরকার যে কোনো দিন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।

চূড়ান্ত বিচার প্রক্রিয়া শেষে এ পর্যন্ত ৫ শীর্ষ যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হয়েছে। আর পূনর্বিবেচনার আবেদনের অপেক্ষায় রয়েছে রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়টি।

এই যুদ্ধাপরাধীর সাজা বহাল থাকলে মানবতাবিরোধী অপরাধের দায়ে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ হবে। শুনানি শুরুর অপেক্ষায় রয়েছে আরো ৮ যুদ্ধাপরাধীর মামলা।

এরা হলেন, এ টি এম আজহারুল ইসলাম, আব্দুস সুবহান, মোবারক হোসেন, সৈয়দ মোহাম্মদ কায়সার, মাহিদুর রহমান, ফোরকান মল্লিক ও আকরাম হোসেন।

এছাড়া, চারটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক ৫ আসামি আপিল করেননি। এরা হলেন, বাচ্চু রাজাকার, বদর বাহিনীর নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান, খোকন রাজাকার ও রাজাকার সৈয়দ হাসান আলী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ