আদালত

মানবতাবিরোধী অপরাধ

জামালপুরে আট 'রাজাকারের' মামলার রায় সোমবার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ অভিযোগে জামালপুরে আট 'রাজাকারের' বিরুদ্ধে করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে।

রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার এ দিন ঠিক করেছে।

এর আগে গত রোববার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে ট্রাইব্যুনাল।

মামলার আট আসামির মধ্যে দু'জন শামসুল আলম ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলী কারাগারে রয়েছে।

পলাতক বাকি ছয় জন হলো— স্থানীয় আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেন, শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, আবদুল হান্নান, মো. আবদুল বারী, মো. হারুন ও আবুল কাসেম।

গত বছরের ২৬ অক্টোবর এ আট 'রাজাকারের' বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তাদের বিরুদ্ধে ৪০ জন সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

গত বছরের ৩ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনে আশরাফ হোসেনসহ অভিযুক্ত আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই দিনই বিকেলে জামালপুর শহরের নয়াপাড়ার নিজ বাড়ি থেকে শামসুল হককে ও ফুলবাড়িয়ার জাহেদা শফির মহিলা কলেজগেট প্রাঙ্গণ থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার প্রধান আসামি পলাতক আশরাফ হোসেন আলবদর বাহিনীর জামালপুর মহকুমা কমান্ডার ছিলেন। তার মাধ্যমেই মূলত ইসলামী ছাত্রসংঘের বাছাই করা কর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধে জামাতের কিলিং স্কোয়াড আলবদর বাহিনী গঠিত হয়।

এছাড়া পলাতক অধ্যাপক শরীফ আহম্মেদ বিভিন্ন সময়ে ইসলামী ব্যাংকের পরিচালক পদে কর্মরত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ