আদালত

আপিল করার অনুমতি পেলেন শফিক রেহমান

শফিক রেহমান
শফিক রেহমান

জামিন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সাংবাদিক শফিক রেহমানকে আপিল করার অনুমতি দিয়ে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় জামিন চেয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষে আদালত একই সঙ্গে শফিক রেহমানকে তিন সপ্তাহ এবং রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছে।

গত ৭ জুন হাইকোর্ট শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে আদেশ দেয়।

ওই আদেশের বিরুদ্ধে ১৬ জুন লিভ টু আপিল করেন শফিক রেহমান।

গত ১৪ জুলাই চেম্বার বিচারপতির আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

এরআগে ১৬ এপ্রিল শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ