আদালত

কোকেন মামলা: স্থগিতই থাকছে নূর মোহাম্মদের জামিন

 নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ

চট্রগ্রাম বন্দরে তরল কোকেন আটকের মামলায় খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আদালত সূত্র জানা গেছে, একই সঙ্গে জামিন প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তির জন্য মামলার পক্ষগণকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ২০ জুন নূর মোহাম্মদের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি। বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্যও পাঠিয়ে দেয়া হয়।

তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার জব্দ ও সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। গত বছরের ২৮ জুন নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা করেন। গত ১৫ জানুয়ারি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

বিচারিক আদালতে নূর মোহাম্মদের জামিন না মঞ্জুর হওয়ার তিনি হাইকোর্টে জামিনের আবেদন জানান। এ জামিন আবেদনের শুনানি নিয়ে ১৬ জুন হাইকোর্টের একটি বেঞ্চ তার অন্তবর্তীকালীন জামিন দেয়। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ