ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এছাড়াও এরমধ্যে পলাতক ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজের একটি আদালত এ নির্দেশ দিয়েছে।
এর আগে গত বছর ফেব্রুয়ারিতে ব্লগার ওয়াসিকুর বাবু হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ে দিপিকার ঢাল এলাকায় অফিসে যাওয়ার পথে ব্লগার ওয়াসিকুর বাবুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকজন হিজড়া দুই দুর্বৃত্তকে ধরে পুলিশের কাছ দেয়।
পরে এ ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। পাঁচ মাস দীর্ঘ তদন্ত শেষে আদালতে এ মামলার অভিযোগ পত্র দেয় পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: