আদালত

শোলাকিয়া হামলা: ৫ আসামির জামিন আবারো নামঞ্জুর

শোলাকিয়া হামলা
শোলাকিয়া হামলা

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ৫ আসামির জামিন আবারো নামঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছালাম খান এ আদেশ দেন।

গত ১২ জুলাই তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

এদিকে, এ ঘটনায় পুলিশের হাতে আটক কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার জাহিদুল হক তানিমকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া ঘটনার সময় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার শরীফুল ইসলাম ওরফে শফিউল ওরফে সাইফুল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, ঈদের দিন (৭ জুলাই) কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে টহলরত পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশসহ ৪ জন নিহত হন। আহত হন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন।

হামলাকারীদের মধ্যে একজন গুলিতে নিহত হন। তার নাম আবির রহমান। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হামলাকারী সন্দেহে শফিউল ইসলাম নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই এলাকা থেকে সন্দেহভাজন জাহিদুল হককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, হামলাকারীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ