জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ এ রায় দিয়েছে।
রায়ে আরো বলা হয়েছে মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়েরকৃত দুর্নীতি মামলা চলবে।
আর এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে করা তার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে মোশাররফ হোসেনের প্রায় ৩ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: