দেশের সব সরকারি-বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) পাঠ্যক্রম ও পরীক্ষা পদ্ধতিসহ সকল আনুষঙ্গিক বিষয়াদি দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার সকালে হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানির সময় প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
একইসঙ্গে লিভ টু আপিলের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি রেখেছে আদালত।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
অপরপক্ষে ছিলেন: আইনজীবী এ এম আমিন উদ্দিন।
সরকারি প্রতিষ্ঠান থেকে বিএড করা সংক্রান্ত ২০০৯ সালের একটি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পর হাইকোর্ট ২০১৩ সালের ৭ জুলাই রায় দেয়। পরে এ বিষয়ে আপিল করে সরকারপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: