মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় সমন জারি করেছে নড়াইল আদালত।
সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মো. জাহিদুল আজাদ এ সমন জারি করেন।
আগামী ২৩ আগস্ট খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গত বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান মো. রায়হান ফারুকী ইমাম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: