বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনির রাঢ়ী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো: আলাউদ্দিন রাঢ়ী ও তার ছেলে রাসেল রাঢ়ী।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
২০১১ সালের ২২ ডিসেম্বর সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের সময় বাধা দিলে মনিরকে কুপিয়ে হত্যা করে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: