গাজীপুরে আইনজীবী সমিতিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৬ জেএমবি জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সেইসঙ্গে ২ জঙ্গির আমৃত্যু কারাদণ্ড ও ২ জনকে খালাস দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুরের আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনায় তিন আইনজীবীসহ আটজন নিহত হন। ওইদিনই গাজীপুর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।
পরে ২০০৭ সালের ৪ জুলাই ১০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। ২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ জেএমবির ১০ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়।
এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলে এ বছর ১৩ জুলাই শুনানি শুরু হয়। ২০ জুলাই শুনানি শেষ হলে ২৮ জুলাই রায়ের দিন ধার্য করে আদালত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: