রাজধানীর ধানমণ্ডির আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা দুটি লিভ টু আপিল এতে খারিজ হয়ে গেছে।
গত ২০১১ সালের ফেব্রুয়ারিতে ধানমণ্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে সেখানকার দুই বাসিন্দা হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১১ জুন রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে ম্যাপললিফ স্কুল ও দক্ষিণ সিটি করপোরেশন আলাদাভাবে লিভ টু আপিল করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: