নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের এ আদেশ দেন।
মঙ্গলবার দুপুরে আটককৃত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদেরের আদালতে হাজির করা হয়।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে প্রত্যেকের ৩দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে, রোববার রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার কাঠগড়ে শিবির নেতা আক্কাস আলীর বাসায় গোপন বৈঠকের সময় আনসারুল্লাহ বাংলাটিমের ৫ জঙ্গিকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হচ্ছে: মো. আক্কাছ আলী ওরফে জাহেদুল ইসলাম ওরফে নয়ন, মো. আতিকুল হাসান প্রকাশ ইমন, জামশেদুল আলম প্রকাশ হৃদয়, মো. রুবেল ও মো. মহিউদ্দিন।
এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, বই ও মোবাইল উদ্ধার করে পুলিশ।