গাজীপুরে গৃহকর্ত্রী হত্যার দায়ে একই পরিবারের তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফজলে এলাহী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো: গাজীপুরের সোনারগাঁও উপজেলার ভবানীপুর গ্রামের সিদ্দিক ভান্ডারী, তার স্ত্রী আয়েশা খাতুন ও তাদের ছেলে মুরাদ হোসেন।
গাজীপুরের খাইলকোর এলাকায় জমির হোসেনের পাশের বাড়িতে তারা ভাড়া থাকতো। ২০০৮ সালে আসামিরা জমির হোসেনের বাড়িতে চুরি করার সময় তার স্ত্রী সাফিয়া বেগম দেখে ফেলেন। এ কারণে সাফিয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: