আদালত

কুবিতে ছাত্রলীগ নেতা হত্যায় ৬ শিক্ষার্থীর রিমান্ড

কুবি
কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-কুবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় ৬ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমি এ আদেশ দিন।

গত রোববার রাতে সংঘর্ষেও পরে এ ঘটনায় আটক ৬ জনকে করে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদের আদালতে হাজির করা হয়।

ডিবির এসআই শাহ কামাল আকন্দ আদালতে রিমান্ডের আবেদন জানান।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ বলেন, হত্যাকাণ্ড ছাড়াও ওই রাতে কুবির আবাসিক হলে হামলা, ভাঙচুর, সরকারি সম্পদের ক্ষতি হওয়াসহ অনেক ছাত্র আহত হয়েছেন। তাই বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলো: ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র জাহিদুল আলম, লোকপ্রশাসন বিভাগ মাস্টার্সের শেষবর্ষের ছাত্র আবুবকর ছিদ্দিক , বিবিএ শেষ বর্ষের ছাত্র সুদীপ্তনাথ, বিবিএ ৩য় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সহ-সভাপতি রুপম চন্দ্র দেব নাথ, নৃ-বিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র সুজন বরণ বিশ্বাস।

তাদের মধ্যে সুজন চন্দ্র বিশ্বাস ও রুপম চন্দ্র দেবনাথ বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র এবং অন্যরা ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক ছাত্র।

সোমবারের তথ্য:

আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-কুবি ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে হলে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করে পুলিশ।

সোমবার বেলা ১১টায় শিক্ষার্থীদের হল ছাড়ার আগেই তিনটি ছাত্র হলে পুলিশের এ অভিযান চালায়।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, অভিযানে বঙ্গবন্ধু হলের পানির ট্যাংকের ভেতর থেকে একটি পিস্তলসহ মোট ৪৫টি ধারালো অস্ত্র এবং ২০টি লোহার রড উদ্ধার করা হয়েছে। এছাড়া ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে তিন বহিরাগতকে আটক করা হয়েছে।

পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। একই সময়ে কাজী নজরুল ইসলাম হলেও পুলিশের অভিযান চালানো হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, শোকের মাস উপলক্ষে ১ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় গোলাগুলিতে মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র সাইফুল খালিদ নিহত ও আহত হন কমপক্ষে ১১ জন।

সকালের তথ্য:

এ ঘটনার পর সকালে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন।

নিহত খালিদ সাইফুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও কবি নজরুল হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ সাংবাদিকদের বলেন, রোববার দিবাগত রাত ১২টার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলিফ ও দলের আরেক নেতা ইলিয়াস গ্রুপের সমর্থকরা। এতে দুই জন গুলিবিদ্ধসহ আহত হন ১১ জন।

গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে ভোরে মারা যায় সে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ