হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় করা তিনটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আগামী ৯ নভেম্বর শুনানির দিন পুনর্নির্ধারণ করেছে আদালত।
বৃহস্পতিবার ফখরুলের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন নির্ধারণ করেছে আদালত। এছাড়া অন্য দুই মামলায় নিয়মিত হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল।
সকালে পাঁচ মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির হন মির্জা ফখরুল।
মামলাগুলোর মধ্যে মধ্যে তিনটিতে অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন জানান তিনি।
আদালতে শুনানি করেন মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ।
বিগত ২০১৩ সালের হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় এসব মামলায় তা বিরুদ্ধে দায়ের করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: