আদালত

সাত খুন: ৫ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত

সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ৫ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাক্ষ্য দেন: ঘটনার সময় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত এ এস আই সাইদুল ইসলাম, এ এস আই এনায়েত হোসেন, এ এস আই কানাই লাল চক্রবর্তী, এ এস আই আব্দুর রাজ্জাক ও এ এস আই নুরুল আমিন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

এ নিয়ে এ মামলায় ১২৭ জন সাক্ষীর মধ্যে ১০০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আগামী ১৬ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার লামাপাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর ৩ দিনপর শীতালক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ