আদালত

কুকুর লেলিয়ে স্কুলছাত্র হিমু হত্যার রায় আগামী রোববার

 হিমাদ্র মজুমদার-হিমু
হিমাদ্র মজুমদার-হিমু

চট্টগ্রামে কুকুর লেলিয়ে স্কুল শিক্ষার্থী হিমাদ্র মজুমদার-হিমু হত্যার রায় বৃহস্পতিবার ঘোষণার কথা থাকলেও ‘ফুল কোর্ট রেফারেন্সের’ কারণে তা পিছিয়ে আগামী রোববার করা হয়েছে।

বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম রায় ঘোষণার এ দিন ঠিক করেন।

চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুই দফা রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে যায়। গত ২৮ জুলাই মামলার রায় ঘোষণার দিন ছিল। ওইদিন বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে ১১ আগস্ট নির্ধারণ করা হয়েছিল বলে জানান তিনি।

গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্ত্তী বলেন, ‘ফুল কোর্ট রেফারেন্সের’ কারণে বৃহস্পতিবার আদালত বসবে না। সে কারণে কাল রায় ঘোষণা হবে না। রায়ের নতুন দিন জানিয়ে দেয়া হতে পারে।

এর আগে গত ২৮ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল—বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে ১১ আগস্ট করা হয়।

গত বছরের ১০ সেপ্টেম্বর এ মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়ে ১৬ জুলাই শেষ হয়। মৃত্যুর আগে চিকিৎসাধীন অবস্থায় হিমু যে বক্তব্য দিয়েছিলেন, তার রেকর্ড গতবছর ১৪ অক্টোবর ও এ বছর ৩০ জুন আদালতে তা বাজিয়ে শোনানে হয়।

উল্লেখ, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ এলাকায় আসামি শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় শিক্ষার্থী হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসার পর ২৩ মে তার মৃত্যু হয়।

হিমু খুনের ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

আসামিরা হল:- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।

তাদের মধ্যে টিপু, ড্যানি ও সাজু কারাগারে, শাওন জামিন নিয়ে এবং রিয়াদ শুরু থেকেই পলাতক।

অভিযোগপত্র দেয়ার প্রায় দেড় বছর পর ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ