যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৩ সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে আত্মসমর্পণ করা ৩ জঙ্গিকে যশোর চিফ জুডিসিয়াল আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী ডিবি পুলিশের এসআই শরিফুল ইসলাম বলেন, এ ৩ জনের সহযোগী হিসেবে আরো ৪ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। প্রয়োজনে তাদের রিমান্ডে নেয়া হতে পারে।
এর আগে হিযবুত তাহরীরের তিন সদস্য তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে পেতে বৃহস্পতিবার বিকেলে আত্মসমর্পণ করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: