বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একইসঙ্গে রাজধানীর মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য জানান। আদালত সূত্র জানায়, গত বছর ফেব্রুয়ারি মাসে মামলাটি করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: