নাশকতার পাঁচ মামলায় আত্মসমর্পণের পর জামিন নাকচ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মিসবাহ বলেন, সকালে রিজভী জামিনের আবেদন জানিয়ে এসব মামলায় আদালতে আত্মসমর্পন করেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, রিজভীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি গ্রহণ করে এবং জামিন আবেদন নামঞ্জুর করে ওই আদেশ দিয়েছে।
পাঁচ মামলার মধ্যে বাড্ডা, খিলগাঁও, মতিঝিল, পল্লবী ও রমনা থানার একটি করে মামলা রয়েছে।
গত বছরও বিভিন্ন মামলায় এ নেতাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: