আদালত

এরশাদের সাজার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির উদ্যোগ

এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের করা আপিল শুনানির উদ্যোগ নিয়েছে দুদক।

দুই যুগ আগে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ওই মামলায় বিচারিক আদালত এরশাদকে তিন বছরের সাজা দিয়েছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভবানী প্রসাদ সিংহের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ মামলায় আপিল শুনানির দিন ধার্য করতে সোমবার হাইকোর্টের ওই বেঞ্চে আবেদন জানানো হয়েছে। পরে শুনানির দিন ধার্যের জন্য মামলাটি ওই বেঞ্চে মঙ্গলবারের কার্যতালিকায় আসবে।

দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, ১৯৯২ সালের এরশাদ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। দুদক এতে ২০১২ সালে পক্ষভুক্ত হয়। আজ এ আপিলের শুনানির জন্য বিচারপতি ভবানী প্রসাদ সিংহের নেতৃত্বাধীন একক বেঞ্চে আবেদন উপস্থাপন করেছি। কাল (মঙ্গলবার) বিষয়টি কার্যতালিকায় আসবে।

১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক সেনানিবাস থানায় মামলাটি করেন। মামলায় ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।

ওই মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের রায়ে এরশাদের তিন বছরের সাজা হয়। একই সঙ্গে ওই অর্থ ও একটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে এরশাদ ১৯৯২ সালে হাইকোর্টে আপিল করেন। আদালত আপিল গ্রহণ করে রায়ের কার্যকারিতা স্থগিত করেন ও নিম্ন আদালতের নথি তলব করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ