সন্ত্রাসবিরোধী দুই মামলায় সন্দেহভাজন জঙ্গি ফিদা মুনতাসির সাকেরকে হাইকোর্টের দেয়া জামিন তিন মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেয়।
ওই দুই মামলায় চলতি বছরে ৬ জুন সাকেরকে ছয় মাসের জন্য জামিন দিয়েছিল হাইকোর্ট। উচ্চ আদালতের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদেশ দেয় আপিল বিভাগ।
সাকের আনসারুল্লাহ বাংলা টিমের একজন সমন্বয়কারী হিসেবে পুলিশের কাছে পরিচিত।
গত বছর রাজধানী বনানী থেকে সাকেরসহ ১০ জঙ্গিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: