আদালত

সাত খুন: চলছে তদন্ত কর্মকর্তাসহ দুই জনের সাক্ষ্যগ্রহণ

সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তাসহ দুই জনের সাক্ষ্যগ্রহণ সোমবার শুরু হয়েছে।

তবে সাক্ষ্যগ্রহণ অসম্পূর্ণ থাকায় আগামী ২৯ আগস্ট শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত।

সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার ২৩ আসামিকে হাজির করা হয়।

সাক্ষ্যগ্রহণের জন্য হাজির করা হয় দুই মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল ও ঘটনার সময় র্যা ব-১১ এতে কর্মরত কনস্টেবল মনিরুজ্জামানকে।

বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ সাত খুনের ঘটনার সময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

আগামী ২৯ আগস্ট আবারো তাদের সাক্ষ্যগ্রহণ হবে বলে জানিয়েছে আদালত।

উল্লেখ, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে র্যা বের কতিপয় সদস্য। এর তিন দিন পর সাতজনেরই মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

ঘটনার পর ফতুল্লা থানায় দুটি মামলা করা হয়। এর একটির বাদী নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের জামাতা ডা. বিজয় কুমার পাল, অপর মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ