আদালত

ব্যাংক কর্মকর্তা হত্যা: ছেলের মৃত্যুদণ্ড-মায়ের যাবজ্জীবন

হুমায়ুন কবির
হুমায়ুন কবির

চট্টগ্রামের চন্দনাইশে রূপালী ব্যাংক কর্মকর্তা মনির আহাম্মদ হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড— তার মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা সম্পর্কে মা-ছেলে।

সোমবার দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত হুমায়ুন কবিরকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। তার মা শামসুন্নাহারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্পত্তি নিয়ে পূর্বশত্রুতার জেরে ২০০৫ সালের ১০ জুন চন্দনাইশ উপজেলার সদর ইউনিয়নে রূপালী ব্যাংকের কর্মকর্তা মনির আহাম্মদ চৌধুরীকে লাঠি দিয়ে পিটিয়ে ও কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভির ইবনে মনির বাদী হয়ে চন্দনাইশ থানায় শামসুন্নাহার ও তার ছেলে হুমায়ুন কবীরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ২০০৬ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ২০০৮ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

মামলার দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ (সোমবার) আদালত আসামিদের দণ্ডিত করে রায় ঘোষণা করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ