একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দেয়ার জন্য আরো কয়েকজন সাক্ষীকে তলব করা হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।
সোমবার দুপুরে কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ আদালতে এ মামলায় সিআইডির সাবেক সহকারি পুলিশ সুপার ফজলুল কবিরকে জেরা করা হয়— যা আগামীকালও চলবে।
দিনের শুনানি শেষে বিকালে সৈয়দ রেজাউর রহমান বলেন, অপ্রাসঙ্গিক জেরা করে মামলার কাজ দীর্ঘায়িত করছে আসামীপক্ষ। এ মামলায় ৫১১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২২৩ জন সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে— এখন চলছে ২২৪ নম্বর আসামীর জেরা।
এ বছরের মধ্যেই এ মামলার রায় পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: