পুরাতন হাইকোর্ট ভবন থেকে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে মঙ্গলবার আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
হাইকোর্টের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বলেন, সকাল ১০ টা ৫০ মিনিটে আইনমন্ত্রী বরাবর চিঠিটি পাঠানো হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, বিচারকদের স্থান-স্বল্পতা এবং স্থান সংকুলানের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিতে এ চিঠিটি দেয়া হয়েছে।
গত ২০১০ সালে গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের মাজারগেট সংলগ্ন পুরনো হাইকোর্ট ভবনেই কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: