আদালত

নারী পোশাককর্মী হত্যা: ২ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

রায়
রায়

গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাককর্মীকে হত্যার দায়ে ২ জনের ফাঁসি ও অপর ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দায়রা জজ আদালত। এছাড়া তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা জড়িমানা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার মো: কালাম ও ইকবাল হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো: একই এলাকার মো: আ: লতিফ ও মো: মোখলেছ।

মামলার বিবরণীতে বলা হয়, রাজশাহী জেলার চারঘাট উপজেলার মারিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রুপালী খাতুন গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো। ২০১৪ সালের ১৫ আগস্ট মাসে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামিরা রুপালীকে শ্রীপুরের গিলাশ্বর এলাকায় একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে রুপালীকে জিম্মি করে তার বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে না পেয়ে সন্ধ্যায় রুপালীকে স্বাসরোধ করে হত্যা করে।

খবর পেয়ে ঘটনার পরদিন সকালে শ্রীপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে শ্রীপুর থানার এসআই আ: মালেক খান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ