মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বদর কমান্ডার মীর কাসিম আলীর রিভিউয় আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগে বুধবার শুনানি শেষে সময় আবেদন নাকচ করে এ আদেশ দেয়া হয়।
এদিকে, প্রস্তুতির জন্য এক মাস সময় পাওয়ার পর রিভিউ শুনানির জন্য আরো ৮ সপ্তাহ সময় চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মীর কাশেমের আইনজীবীরা আবেদন করেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালে ২ নভেম্বর মীর কাসিমকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরে এ রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর মীর কাশেমের পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করেন তার আইনজীবী। তবে ৮ মার্চ আপিলের রায়ে মৃত্যুদণ্ডই বহাল থাকে।
৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১৯ জুন মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন মীর কাশেম আলী।
মামলাটি ২৫ জুলাই কার্যতালিকায় আসার পর মীর কাশেমের আইনজীবীর সময়ের আবেদনে এক মাস পিছিয়ে ২৪ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়।