আদালত

ঝালকাঠির ২ বিচারক হত্যায় জঙ্গি আসাদুলের মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্ট
হাইকোর্ট

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য জঙ্গি আসাদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ।

মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তার করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আসাদুল ইসলামের আইনজীবী এনকে সাহা বলেন, মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আসাদুলের রিভিউ খারিজ করে দেয়া হয়েছে।

উল্লেখ, ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন। সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে জেলা জজ আদালতে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান জ্যেষ্ঠ সহকারি জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান জ্যেষ্ঠ সহকারি জজ জগন্নাথ পাঁড়ে। আহত অবস্থায় ধরা পড়েন হামলাকারী জেএমবির সদস্য ইফতেখার হাসান আল মামুন।

এরপর জেএমবির শীর্ষ নেতারা আটক হন। জঙ্গিদের ঝালকাঠিতে এনে জেলা জজ আদালতে চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ চলে। আদালত ২০০৬ সালের ২৯ মে সাত জনকে ফাঁসির আদেশ দেয়।

দেশের বিভিন্ন কারাগারে ২০০৭ সালের ২৯ মার্চ ছয় জন জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হয়। আজ আরেক জঙ্গি আসাদুলের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ