আদালত

মানবতাবিরোধী অপরাধ

কাসেমের রিভিউয়ের শুনানি শেষ, রায় ৩০ আগস্ট

হাইকোর্ট
হাইকোর্ট

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামাত নেতা মীর কাসেম আলীর করা আবেদনের ওপর শুনানি শেষ রায় আগামী ৩০ আগস্ট।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি চলে। আসামিপক্ষের পর রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শুরু করেছে।

বেঞ্চের অন্য চার সদস্য হলেন: বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

দ্বিতীয় দিনের শুনানির শুরুতে মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, তার মক্কেল সরাসরি অপরাধে জড়িত নন।

খন্দকার মাহবুবের পর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শুরু করেছেন।

বেলা ১১টার দিকে আদালত আধা ঘণ্টার বিরতি হয়।

মীর কাসেমের করা আবেদনের ওপর গত বুধবার প্রথম দিনের শুনানি হয়।

প্রথম দিনের শুনানিতে খন্দকার মাহবুব বলেন, একটি অভিযোগের ওপর বক্তব্য দেবেন, যে অভিযোগে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ